Monday, June 17, 2019

৭৯ : : অনলাইন প্রেম

বেশ রাত হয়েছে ----
তুমি অনলাইন এখনো !
তবে নীরব কেনো ?
মনে হয়  এপ্রান্তে আমি
আর অন‍্যপ্রান্তে অন্তর্যামি !
এখন কোন সময় জানো-কি ??
ঢিল ছোঁড়ার সময় পেরিয়েছে
আর শালিখ-কবুতর------
শিষ দেয়াও ভুলেছে !
তুমি কি জানো ?
চিঠি আর ডানা মেলেনা !
চাহনিতে আর তাই সুখ-প্রেম ঝরেনা !
এখন শুধুই সেই সুখ
দু-প্রান্তে অপেক্ষায় দুটি মুখ !!

              -------- এ এফ এম বাইতুল্লা

Friday, June 14, 2019

৭৮ : : সত‍্যিই কি আসবে তুমি !!

কি জানি আজ হলো !
তোমায় খুঁজি কেনো ?
ওরে মেঘলারে তোর আকাশ
তুই অমন কেন তাকাস !?

ক্ষণিক চুপে, মেঘ বললো আসি
বললেম ,আমায় সঙ্গে নিয়ে যাবি ?
মেঘ বললো চল্---
তবে, ভালো-বাসবি বল্ !

মেঘ বললো, আষাঢ় মাসে আদুরে হাওয়ায়
আতরপানি নিয়া
ডাক পাড়বো আসিস কিন্তূ
শুনবোনাকো মানা !

মেঘের উপর মেঘ
মন হারানোর দেশ
মেঘের উপর আকাশ
আকাশ মোহে বাতাস
তোর ভিতরে মোর
নিরব-নিবিড় প্রকাশ ।

যখন মেঘ ছুঁইবে আকাশ
আর আকাশ ছুঁয়ে মন
ঠিক তখনি ডাক পাড়বো
মোর বাড়িতে তোমার নিমন্ত্রণ ।

আকাশ কহে মেঘ
কোথারে তোর ঘর !
মেঘ বলে বাতাস আমার ভর
ভালোবাসার সাগর পেলে ----
সেথায় ঝরোঝর্ ।

চমকে আকাশ ডাকে আয়
বৃষ্টি হয়ে ঝরি আমরা দুজনায়।
মেঘের মনে আশা ,বাতাসে ফেরে ভাষা !
শাওনে হবো বৃষ্টি, নব নব সৃষ্টি !

শরৎ মেঘে যখন সে রূপবতী ডাগর
তখন আমি অতলান্ত সাগর
আমার বুকে তোমার ছায়া
কেমন খেলবে সারাক্ষণ !

পূর্ণিমাতে মিলন তিথি
তোমার-আমার খেলা
আমার মনু তোমার পানে
কেমন মেলে দেবে ডানা !

তোর ভিতরে আমি
আর আমার ভিতর তুমি
তোমার-আমার আসা-যাওয়া--
নিত‍্য-নিরবধি ।

ঐদিকে কোন পাহাড় ডাকে মেঘ
আয় ,আমার বুকে ঝর
ঝরনা-ধারায় জনম্ নেবে
সত‍্য-শিবম্ -সুন্দরম্ ।

হঠাৎ করেই লক্ষ‍্য গেলো চলে
চোখেতে চোখ রেখে, বললেম
চোখের পাতায় কালি কেন !
কি হয়েছে রে ??

তুই বললি ঢের হয়েছে , ওসব কথা ছাড়
আমার সঙ্গে যাবি ,পাহাড়-বন----
আর জংলা নদীর পাড় ?

চলনা এখন আমার সনে
বন-পাহাড়ি পথে
ঝরনায় ঝরনা হয়ে ঝরে
মাথা ছুঁয়ে কপাল হয়ে
ছোঁবো ফুলের ঠোঁট
আতরপানি হয়ে আমি
ধোয়াবো পরশ-পাথর ।

বেশ বলেছিস , চল তবে যাই
হাওয়ার সনে মাতি
সময় বেশি নেই
বুঝি পোহালো সোহাগ-রাতি !

এমনি করেই কাটলোগো দিন
ফুরালো কত রাত !
সত‍্যিই কি আসবে তুমি
সাজাতে গৃহবাস ??

            ----------- এ এফ এম বাইতুল্লা

Thursday, June 6, 2019

৭৭ : : রঙ

চারিদিকে আজ রঙের নেশায় মেতেছে আকাশ-বাতাস
আমার আকাশে এসেছে বসন্ত , ফুটেছে শিমূল-পলাশ।
সেই আকাশের ভেসে যাওয়া রঙ, ছুঁয়েছে তোমার আকাশ
ঐ রঙে রঙ মেখো ,রামধনু রঙে তোমার গগনে আমার প্রকাশ ।
শরীরে ছোঁয়ায় দেইনা সে রঙ , দিইনা তোমায় ছুঁয়ে
হৃদয়ে-ভাষায় দেই সেই রঙ , তোমার আকাশে
ছড়িয়ে ।
শরীরে-ভাষায় দেবোনা সে রঙ , যাইনা সীমানা পেরিয়ে
হৃদয়ের মাঝে আছে যতো রঙ, আজ দেই তোমার আকাশে উড়িয়ে ।।
             
              ---------- এ এফ এম বাইতুল্লা

Tuesday, April 30, 2019

: ৭৬ : কালো মেয়ে

চোখ বুজলেই কালো !
নাকি কালো-গোলাপ ?
ঠিক বুঝছিনা-তো  !
জিজ্ঞেস করতে ইচ্ছে হলো
উত্তরটি কোথায় পাই বলো ?

রাত-পাখিরা রাত আকাশে---
বন্ধ চোখের পাতা ,
কালো মেয়ের খবর নিতে---
আছেকি ?কোনো মানা ??

কালো গোলাপ , ওকালো গোলাপ
তুমি কোন বাগানে ফুটে ?
আগামী দিনে আসছি দেখো
তোমার ছোট্ট খেলাঘরে।

কালো মেয়ে ওকালো মেয়ে
তুমি চুপটি কেনো র‌ও ?
কে তোমারে দুঃখ দিলে
একটু বলে যাও !

কালো গোলাপ ,  ওকালো গোলাপ
কালোতো তুমি ন‌ও
কালোর মাঝে আলো তুমি
একটু বুঝে নাও ।

আঁধার-রাতে কালোর বুকে
জ্বলে চাঁদের আলো
সেই আলোরি পরশ পেয়ে
ধন‍্য জগৎ জেনো ।

যারা তোমায় কালি বলে দিচ্ছে যন্ত্রনা !
কালীমায়ের প্রশস্তিতে, তাই দেবনা সান্তনা ।
বলবো আমি ওমেয়ে তুই,কালো হয়েই জ্বলো
নিজের মাঝে জ্বালিয়ে আলো,জগৎ আলো করো ।

বলবো আমি ওকালী তুই,কালো হয়েই জ্বলো
কালোর মাঝে জ্বালিয়ে আলো,জগৎ আলো করো ।।

      --------- এ এফ এম বাইতুল্লা

Monday, April 29, 2019

৭৫ : : একদিন লেকে .....

একদিন বসে লেকে
জোড়া শালিখের ফিস-ফাস----
শুনি আসে-পাশে ,
নিশ্চুপ নিরালায় শান্ত ওমন
বাঁধা যায় না যখন !
আনমোন যায় ভেসে দূর থেকে দূরে
হঠাৎ এক আগন্তক কহে এসে
আপনি কি একা ?
আর যে দেখিনা !

নিরব কবি খোলে দুই আঁখি
কহে , ক‌ই আমি  একা ?
আছি আমি সদা
এই ঘাসফুল আর
কবিতা-খাতা ।।
                -----এ এফ এম বাইতুল্লা

৭৪ : : সঙ্গোপনে

নির্জন-নিশীথে গগনে শশী
নিঝুম-নিরালা  নির্ঘুম আঁখি !
সুদূর-প্রান্তর আকাশে চেয়ে
দু-হাত বাড়ায়ে যায় কি ধেয়ে ?
মনে হয় ডানা যদি থাকতো-সে  তার
সেও বুঝি উড়ে যেতো আকাশে-মায়ায় ।
স্নিগ্ধ-বাসনা ছুঁয়ে কায়-মন
অঙ্গে বুলায় তার মিস্টি সমীরণ ,
উদ্ধে তুলে সে কর , মনে মনে কহে
এসোহে রূপপরী এসোহে গেহে ।
রূপপরী কহে হাসি ,
আসিনাই ভূমে !
আলোর-পরশে তোমায় ----
দিয়েছি চুমে !!
           --------- এ এফ এম বাইতুল্লা
                            ২৯/০৪/২০১৯

Wednesday, April 24, 2019

৭৩ : : স্মৃতি

আজ পূর্ণিমাও নয় আবার অমাবস‍্যাও নয় !
তবুও আকাশটা থমথমে কেন ?
কিছু একটা মিরাকেল !?
চারপাশ নিকষ কালো অন্ধকার
হঠাৎ-ই মনের আকাশে চাঁদ
আর  একটা মেঘ ভেসে আসে
ঢেকে দেয় তার মুখ ।
বার-বার দেখি !
মনে করি , একবার জিজ্ঞাসি
কে তুমি ??
প্রত‍্যুত্তরে ভেসে আসে এক ক্ষীণ কণ্ঠধ্বনি !
আমি সেই------
ফেলে আসা অতীত স্মৃতি !!

          --------- এ এফ এম বাইতুল্লা
                             ২৫/০৪/২০১৯

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...