Showing posts with label A F M Baitullah poem. Show all posts
Showing posts with label A F M Baitullah poem. Show all posts

Thursday, October 31, 2019

১১২ ::: সম্পর্ক

দুই মেরুতে দু-জন
মান-অভিমানের সুপ্ত জীবন !
প্রশ্নেরা আঁকি-বুকি কাটে - - -
স্মরণ না মরণ ??
মানস-সরোবরে , খুঁজে-ফেরে সন্ধানী-মন
আমরণ !!
হয়নি আইনের স্বীকৃতি
তাতে কি !?
মন-তো বাঁধা মানেনা ;
যেমন পদ্ম-পাতায় গড়িয়ে পড়ে জল
বড্ড নালুক দুটি মন !!

               এ এফ এম বাইতুল্লা
                      ৩১/১০/২০১৯

Wednesday, October 30, 2019

১১১। ::: কলঙ্ক

আঁধারের বুক চীরে জ্বলে ওঠে আলো
সে আলোর গায়েও লেগে কলঙ্ক কেন ?
কলঙ্ক নয় কলঙ্ক নয় কল্কাবতী সে - - -
কষ্টগুলো কল্কা আঁকায় আল্পনা সে আঁকে ।
গভীর রাতে আঁধার বুকে জ্বেলে দিতে আলো
জোৎস্না-আলো ছড়িয়ে দিয়ে কষ্ট বহে গেল ।

            এ এফ এম বাইতুল্লা
                   ৩০/১০/২০১৯

Saturday, October 19, 2019

১১০ : : Add-ফ্রেন্ড

লেন্সে ভেসে ওঠে মুখ
সোয়াইপে আঙুল ,
পর পর আসতে থাকে,
যুবক-যুবতী,পৌঢ়,বৃদ্ধ লুক ।
সন্ধানী-মন খোঁজ করে যখন
কাচের দেয়ালে আনমোন !
একটা মুখ ;
এক-সময় মোহভঙ্গ !
আঁধার সরে ফরসা-আলোয়
নির্ঘুম চোখে নেমে আসে ঘুম !!

                 এ এফ এম বাইতুল্লা
                         ২০/১০/২০১৯

Monday, October 7, 2019

১০৯ : : কে আছে ??

ক্রমশঃ রাত গভীর হয়, চোখ বুঁজে র‌ই
বিছানায় ছটফট করে একটা অবুঝ মন !
মাথার মধ‍্যে গিজগিজ করে হাজার প্রশ্ন
কে দেবে সদুত্তর ?
ইচ্ছে গুলো কেমন বদলে যাচ্ছে ,
ভেসে যাচ্ছি অন্য জগতে !
কে আছে  , ধরে রাখতে পারে  আমাকে ?
কে পারে  ফিরিয়ে দিতে পার্থিব ইচ্ছে গুলোকে ?
কে আছে  ?
ফিরিয়ে দিতে পারে আমার আমাকে !!

               - - - এ এফ এম বাইতুল্লা
                              ০৮/১০/২০১৯

১০৮ : : অনুভব

তুমি নেই , অথচ আছো
দূরে কিংবা কাছে ।
দূরে রহো ,পাছে ধরা পড়ো
সেই ভয়ে ??

           - - -এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Sunday, October 6, 2019

১০৭ : : দেখা হয় ,কথা নয় !

একটা যন্ত্র নিয়ে খেলা করছি
শুধু আমি ন‌ই , ছোট-বড় সক্কলে ।
বিশ্বায়ন !
দুনিয়াটা হাতের মুঠোয় নেবার চেষ্টা করছি
অথচ , মন ঘরকুনো ব‍্যাঙ !
ভাবছ কেন বলছি ?
যেমন ধর , আমরা রোজ যাই মাঠ,ঘাট,অফিস, বাজার
পরিচিত কে পেলে দু-দন্ড কথা বলি;মনটা জুড়ায় ।
আর এখন যন্ত্রের-স্ক্রিন-এ রোজ দেখা হয়
তোমার সাথে আমার আর আমার সাথে তোমার
অ্যকটিভ স্ট্যাটাস দেখলে ইচ্ছে হয় আলাপ-চারিতার।
কিন্তু ইনবক্সে পৌঁছেই মনে পড়ে অনেকের-ই সাবধান বাণী !
বন্ধু করেছি মানে ইনবক্সে কথা নয় - - -
থামিয়ে দেয় একটা ভয় !!
রোজ আসি , রোজ দেখা হয়
অথচ কথা নয় ।
যন্ত্রে লম্বা হয়েছে বন্ধুত্বের হাত
কোথাও জমাট বাঁধছে অন্ধকার !
কিভাবে সম্ভব এর সৎকার ??

         - - - এ এফ এম বাইতুল্লা
                       ০৭/১০/২০১৯

Saturday, October 5, 2019

১০৬ : :প্রয়োজন না বন্ধন !? : :

অনেকদিন ধরে হাঁটছে দুজন
একে অপরকে খুব প্রয়োজন ।
গল্পে-গানে ,রসিকতায়, উন্মোন দুটিমন
মিষ্টি জলে নোনা জলের মিশ্রণ
একে-অপরকে ,সত‍্যিই খুব প্রয়োজন ।
হঠাৎই একদিন জানতে ঈচ্ছুক একটি মন
কতটা দৃঢ় বন্ধুত্বের বন্ধন !?
প্রতিদিন টোকা মনের দরজায় - - -
আজ প্রথম একটু আঘাত !
প্রশ্নবাণে ফিরে আসে প্রত‍্যাঘাত !!
কে তুমি ? কি চাও !?
ভেঙে যায় মন, বন্ধুত্বের বন্ধন !
ফিরতি মন বলে আনমোন
দরজা যেখানে বন্ধ - - -
আলো সেখানে কিভাবে প্রবেশ করবে !?

                 এ এফ এম বাইতুল্লা
                          ০৬/১০/২০১৯

Friday, October 4, 2019

১০৫ : : আবাহন : :

ক্লান্ত-শরীর ছড়িয়ে বিছানার উপর
তারপর ?
ঘুমের মধ্যে জেগে মন !
একজন ।
তন্দ্রায় খোঁজ চলে তার
কার ?
ক্রমে রাত গভীর ,আকাশে আবীর !
মধ‍্যাহ্নে কৃষ্ণচূড়া ;
মনে পড়ে কি তোড়া ??
ক্রমে অপরাহ্নে বেলা
মনের ভিতরে মন ,মত্তলীলা ;
আবীরে আবির ছোঁয়ায় গোধূলিবেলা ।।

              - - -  - - এ এফ এম বাইতুল্লা
                               ০৫/১০/২০১৯

Monday, September 30, 2019

১০৪ : : হেনা তুমি কি আসবেনা ??

ছোট্ট ছোট্ট কথা আর মিষ্টি হাওয়ায়
আবেগের পাখা আজ মেলছে ডানায়
হিজিবিজি উড়ো-চিঠি আর কত কথা
আমাদের সেই প্রথম দেখা - ---!!

সেই আকাশের বুকে আজ মেঘ !
তাই ক্রমশঃ বাড়ছে উদ্বেগ !!
পালেতে ব‌ইছে এক উদাসী হাওয়া
হেনা তাই তুমি কি আসবেনা ??

সেই নদীর বুকেতে আজ ঢেউ !
বুঝি তোমাকে ডাকছে অন‍্যকেহ !!
হেনা তাই তুমি কি শুনছো না ?
হেনা তুমি কি আসবে না !?

রাত হয়েছে অনেক টা গভীর !
তবুও এখন জেগেই আবীর !!
হেনা কেন তুমি দূর-সুদূরে ??
এই দেশটা আমার জানা
হেনা কেন তুমি ফিরবে না ??

কেহ কি করেছে মানা ?
আমি ও এঁকেছি তোমাকে আল্পনায়
সেকথা কি তুমি জাননা ??
হেনা তুমি কি আসবেনা ?
হেনা সত‍্যিই কি তুমি ফিরবে না !?

             - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ৩০/০৯/২০১৯

Friday, September 27, 2019

১০৩ : : আগুন : :

কোথাও লেগেছে আগুন !!
কিভাবে আগুন টা নেভে , সেটাই ভাবুন ।
কোথাও জ্বলছে আগুন !!
সমস্বরে বলছো ভাগুন ভাগুন
আমি বলি থামুন থামুন
সঠিক-টা জানুন
না-হয় আর একটু ভাবুন ।
আমরা জানি - - -
কিছু ঘটছে মানি ।
ম‍্যাসেনঞ্জার-ওয়াট্স‌অ্যপে ঘুরছে ছবি
না-বুঝে শেয়ার তক্ষুনি
এটাই কি সমাধানের পথ ??

কোথাও জ্বলছে আগুন !!
আমরা চাই শান্তি ফিরে আসুক
চাইনা সেই আগুনে বাকী দেশটা জ্বলুক !!

যদি হন  দায়িত্বশীল ভারত-মাতার একজন
তবে  মূখের স্বর্গে নয় !
সঠিক জানুন, ভাবুন- - -
তারপর না-হয় - - - !!

            - -   - এ এফ এম বাইতুল্লা
                           ২৬/০৯/২০১৯

Tuesday, September 24, 2019

১০২ :: ইতিহাস ::

তখন ১৯৯৮ সাল
আর আজ ২০১৯
মাঝে কেটে গেছে ২১টা বছর !
আজকাল আর পাইনা তোমার খবর ।
প্রতিদিন তোমায় একটু একটু করে পড়ি
রাজপথ, চেনা-অচেনা গলি ।
পড়তে পড়তে কত রাত হয়েছে ভোর
তবুও ভুলিনি তোমাকে দেওয়া শপথ ।
এখন‌ও শেষ পৃষ্টায় পৌঁছানো সম্ভব হয়নি !
কখনও পৃষ্টা উল্টাতে উল্টাতে স্বর্ণযুগে পোঁছে গেছি ।
না , আমি শাহজাহান ন‌ই
অষ্টম আশ্চর্যের কিছু গড়ার সাধ‍্য আমার নেই !
একটা যমুনা রয়েছে বটে, তবে তার জল‌ও শুখিয়েছে কবে !
একটা মহল না হলেও আছে ছোট্ট একটা ঘর
যেখানে জ‍্যোৎস্নার প্লাবন খেলা করেনা
শুধু আরশি দিয়ে তার আগমন সম্ভব ।
মন-যমুনায় রোজ জোয়ার আসে
তুমি জানোনা ??
সেই জোয়ারে রোজ তোমাকে হাসাই-কাঁদাই
নিজেও ভাসি - - -!
আর এক আকাশ স্বপ্ন দেখি
তোমার-আমার
গড়া আর ভাঙার !!

               - - - - এ এফ এম।বাইতুল্লা
                               ২৪/০৯/২০১৯

Saturday, September 21, 2019

১০১ :: রোজনামচা ::

আমি যদি সূর্য হ‌ই , তুমি হ‌ও  চাঁদ
দূরে থেকেও আলোর মায়ায় বাঁধবো তোমায়।
সংসারে আসা-যাওয়া চলে নিরন্তর
তুমি আছো ,আমি আছি অন্তরে -অন্তর ।
দিনান্তে কাজের পরে অপরাহ্নে বাড়ি
জাননা , প্রেম-বিরহে আড়ি ??
ভোর না হতেই কাজের তাড়া - --
আজ হোকনা একটু দেরী !
দুজনে আজ গান হয়ে যাই - - -
গানে প্রভাত-ফেরী ।।

আস্তে-ধীরে কহে শশী - --
মধ‍্যাহ্নে আলোয়-প্রভা বড্ড ব‍্যস্ত তুমি !
তখন আমি বিরহে-জ্বালায় মুখ লুকিয়ে রাখি ।
অপরাহ্নে ক্লান্ত শরীর , বাড়ী ফেরার পথে
আমিও তখন ফিরে আসি তোমায় পাব বলে ।
পূর্ণিমাতে তোমার আলোয় আমিও আলোকিত
তোমার গুণে আমার রূপে জগৎ চমকিত ।
জোৎস্না-রাতে প্রেম পিরিতে আমিও হাবুডুবু
মিলন শেষে প্রভাতফেরী আবার নূতন করে শুরু ।
এমনি করে প্রত‍্যহ রাত জোগাই তোমায় - - -
বাঁচার রসদটুকু ।।

                - - - - এ এফ এম বাইতুল্লা
                              ২১/০৯/২০১৯

Saturday, September 14, 2019

১০০:: স্বাধীনতা ::

বস্তির এক ঘুপছি ঘরে ওদের বাস ।ওদের সঙ্গে ওদের খাঁচায় আছে একজোড়া সাদা পায়রা ।সকাল না হতেই দিদি তপুকে ঘুম থেকে জাগিয়ে বলে, ওঠ, জানিসনে আজ স্বাধীনেতা ? লজেন্স-বিস্কিট আনতে যাবিনে ? ছোট্ট তপু দিদিকে জিগায়, স্বাধীনেতা কী দিদি ? লজেন্স-বিস্কিট ?? দিদি তপুকে বলে, ঐ যে ঐ দ‍্যাখ ,আকাশে উড়ে যায় ওরা , ঐ তো স্বাধীনেতা ।ছোট্ট তপু দিদিকে বলে তবে মা-বাবা ওরাও স্বাধীন !?কাল রাতে তুই যে বললি ওরাও আকাশে আছে !তবে ওরা আর আসে না কেন ??দিদি তল পায়না ছোট্ট তপুকে কি বলবে ! হঠাৎ দিদি হাট করে দরজা খুলে ফেলে আর তপুকে নিয়ে বেরিয়ে আসে খোলা আকাশের নীচে, তখন ঝলমলে সূর্যালোক আকাশে পরিযায়ীরা মেলেছে ডানা ।দিদি পায়রার খাঁচাটিকেও বাইরে আনে আর খুলে দেয় খাঁচার দরজা , সাদা পায়রা দুটিও মেলে দেয় ডানা আনন্দে দূর-দিগন্তে । সূর্যের আলোয় ঝকঝক করছে ওদের ডানা ।ছোট্ট তপুও আনন্দে আটখানা ।দিদি ভাইকে জিগায় বুঝলি স্বাধীনেতা ??একসময় দূরে দূরে ছোট্ট হতে হতে পায়রা দুটি দৃষ্টির আড়ালে চলে যায় ! ছোট্ট তপু একদৃষ্টে তাকিয়ে থাকে খোলা আসমানের দিকে ।দিদি অতি ধীরে ভাইকে বলে ওরা আর ফিরবে না ! মা-বাবাও আর আসবে না !!

                   এ এফ এম বাইতুল্লা
                         ১৫/০৮/২০১৯০

Thursday, September 12, 2019

৯৯ :: জীবন স্রোতে ::

একটা কিছু প্রতিক্ষায় জেগে আছে নদী
এখন সে ঋতুমতী ।
জোয়ারে ফেনায় ফেনায় - - -
ভোররাত্রে এলো তুফান ,
ঝোড়ো হাওয়ায় নেচে উঠলো নদীর বুক
এক কাঙ্খিত পার্থিব সুখ ।

জলের ভিতরে ঢেউয়ের ভেঙে পড়ার শব্দে
মাতাল তখন নদী
দু দিকেই ঢেউ ভীষণ রকম
প্রকৃতির বুকে তুফানের আত্মসমর্পণ ।
ক্রমে শান্ত হয় নদীর বুক
এক আকাশ প্রাপ্তিসুখ ।

প্রভাতে পাখির গান
জীবনের জয়গান
প্রবাহমান জীবন-স্রোত ।।

           - - - - -  এ এফ এম বাইতুল্লা
                             ১২/০৯/২০১৯

Friday, August 30, 2019

৯৮ :: অপেক্ষায়। ::

অপেক্ষায় দুই প্রান্তে দুটি মন
সময়ের কাঁটা সেকেন্ড ছুঁয়ে, মিনিট ছাড়িয়ে ঘন্টায় ।
মান-অভিমানের পালা চলে দীর্ঘক্ষণ !
একটা কলিংবেলের অপেক্ষায় দুটি মুখ
আকাশ-মেঘে গুমরে কাঁদে বুক !
কবে আসবে বৃষ্টি ভেজার সুখ ?
একসময়, কোন এক প্রান্তের সবুজ আলো নিভে যায় !
অপেক্ষায় অপর প্রান্তের সবুজ আলোটিও নেভে একবুক হতাশায় !!
আবার কখন জ্বলে ওঠবে দু-প্রান্তের সবুজ সিগন্যাল !?
একটা মিস্টি বাতাস বয়ে যাবে বন্দর থেকে বন্দরে
দূর থেকে ভেসে আসবে কোন এক নব-যাত্রার সাইরেন ধ্বনি !
দুটি মনে জেগে ওঠবে একসাথে চলা হাজার সৈন‍্যের প্রতিধ্বনি !
আমরা আসছি ,আমরা আসছি
খুব কাছাকাছি
খুব কাছাকাছি ।।

          - - - - - - এ এফ এম বাইতুল্লা

Wednesday, August 28, 2019

৯৭। :বাবা। :

বাবা কথাটি বড্ড ছোটো , সহজে যায় বলা
বাবাই আদর্শ , প্রথম পথচলা ।
বাবাই প্রাণের সূর্য , জ্বেলে ছিল আলো
সে-আলোর পরশ পেয়ে , জীবন ধন‍্য হল ।
বাবা এক স্বর্ণ-প্রদীপ , প্রাণ-প্রদীপে আলো
বাবা মানেই জগৎ-সেরা ভালোর থেকে ভালো ।
বাবা মোদের জীবন-চরিত , স্বপ্নে মধুকর
বাবা হলেন জ্ঞান-সমুদ্রে রত্নের-আকর ।
বাবা মানেই একটা আলো ,জীবন দিশারী
বাবা হলেন জ্ঞানচক্ষু , আন্ধচোখে মণি ।
বাবা মানেই মিষ্টি-মধুর একটু দখিন হাওয়া
বাবা এলেই তাঁর কাছেতে সকল চাওয়া-পাওয়া ।
আঁধার হলে বাবার কোলে নিশ্চিন্তে ঘুম
বাবার সনে সব খানেতে আনন্দে-মরশুম ।
বৃদ্ধকালে বাবা ছেলে , ছেলে বাবা হয়
নয় বৃদ্ধাশ্রম !
হোক ছেলেই বাবার নিশ্চিন্ত আশ্রয় ।
বাবা এক নির্ভরতা , মহান বটবৃক্ষ
তাঁর শূন‍্যতায় মন মরুভূমি সম রুক্ষ !
সূর্যাস্তে !!
চাঁদের আলোয় ধরণী আলোকময়
বাবা গেলেও তাঁর আদর্শে জীবন ধন‍্য হয় ।
বাবা হলেন মাথার মণি , অদৃশ‍্য শামিয়ানা
বাবা আছেন রক্তে মিশে শরীরে তাঁর ছায়া ।
বাবা মানেই একটা আকাশ ছড়িয়ে সীমাহীন
সেবা-দানেই পুত্র পারে মেটাতে পিতার ঋণ ।।

             - - - - এ এফ এম বাইতুল্লা
                     

Tuesday, August 13, 2019

৯৬। :: শিলা যাচ্ছো কেন চলে !! ::

আকাশটা আজ গম্ভীর !
তানপুরায় বাজছে-না সঙ্গীত !
শিলা যাচ্ছো কোথায় চলে  !
জানতে হয়না-কি ইচ্ছে ?
আমার মনটা কি বলছে ??

শিলা যাচ্ছো কেন চলে !
শুধু একবার মনে হলে
আসতেই পারো ফিরে
পুরোনো পথের বাঁকে ।।

শিলা আমায় না বলে- - - -
কেন যাচ্ছো চলে ?
ইচ্ছে হলেই বাড়াতে পারো হাত
নূতন করে শুরু করবো আবার !!

শিলে আমি-কি তোমার পর ??
তুমি আসলেই- - - - - -
আবার বাঁধবো ঘর
আমায় করতে পারিস নির্ভর ।।

তবু তুমি যাচ্ছো কেন চলে !
শুধু একবার দাও বলে- - -
আমার কি অপরাধ ??
আমিও -তো  যেতে পারি বদলে !!

শিলা তবু যাচ্ছো কেন চলে !?
আমায় পুড়িয়ে হোমানলে !
শুধু একবার যাও বলে - - -
আকাশের তারাকে সাক্ষি রেখে
আমিও -তো ভালোবাসি- - - -
বড্ড তোমাকে !!

       - - - - এ.এফ.এম.বাইতুল্লা

Wednesday, August 7, 2019

৯৫। :: তোমার‌ও কি এমন হয় !? ::

প্রতিদিন ভাবি স্টিয়ারিঙ ঘুরিয়ে অন‍্যপথ ধরি 
কিন্তূ,জানিনা !কেন তা পারিনা ?
আজ ঠিক করলাম,সত‍্যিই অন‍্যপথে যাই
যেইনা পা বাড়িয়েছি----
ঠিক তখনি , তুমি হাত রাখলে কাঁধে
আমিও অবাক !
আবার‌ও ফিরে আসি চেনা রাস্তায় ।
এরকম কতবার হয়েছে দিনে-রাতে পথে-হোয়াটস্অ্যপে !
এখন মনে হয়,শুধু আমার নয় , তোমাদের‌ও ------
আমাদের প্রকাশ‍্যে-----
তোমাদের অপ্রকাশ‍্যে ।।

           এ.এফ.এম.বাইতুল্লা

Friday, August 2, 2019

৯৪ : : তুমি বলেছিলে - - - - - ! ::

হয়তো ছিলোই যাবার !
তাই বলেছিলে বার-বার
দেখা হবেই আবার !
তাই রাত গভীর হলে
স্বপ্নেরা ডানা মেলে ,
খুঁজে-ফিরি রোজ
এভাবেই রাত কাটে !
হয়ে যায় ভোর
তখন স্বপ্নে বিভোর !!

তুমি বলেছিলে একবার
নূতন সুর্য ওঠবে আবার
জীবনের অলি-গলি ফেলে
আবার কোন রাজপথে !
সেই নূতন দিনে-----
তুমিও আসবে ফিরে ,
সেই তোমার আসার-আশায়
আর চোখের তারায় -----
কত রাত যে পোহায় !
তুমিও পড়ছো ধরা
গান আর কবিতা-খাতায় !!

     - - - - - - -  এ.এফ.এম.বাইতুল্লা

Thursday, August 1, 2019

৯৩। :: অতীত ::

দেখছি তুমিও ছুটছো
তবে যেভাবে বলি,ঠিক সেভাবে নয় !
এভাবে কি সম্ভব ? হ‍্যাঁ, হয়তো কিছুটা !
তবে শীর্ষে নয় ।
কেনো জানো ?
তুমি বাইরের আলোটা জ্বালিয়েছো,
ভিতরের নয় !
বার বার বলি, বুঝতে চেষ্টা করো
এটা প্রচেষ্টা মাত্র, সাধনা নয় ।
শোনো প্রত‍্যেককে বলি---
যদি ইপ্সিত লক্ষ‍্য ছুঁতে চাও
তবে বাইরের নয় ,ভিতরের আলোটা জ্বালিও ।
দেখো, সেই আলোই তোমাকে পথ দেখাবে ।
আর অনেকটা এগিয়ে যাওয়ার পর---
পিছনের বাতি গুলোকে ভুলোনা যেন !
তারাও তোমাকে পথ চলতে আলো দিয়েছিল ।
আর যখন তুমি অনেক উপরে, সকলের লক্ষ‍্যে
ঠিক তখন, মাটিতে দাঁড়ানো ওদের ?
হেলায় ফেলোনা , ওদের‌ও মনে রেখো ---
ওরাই তো সফলতার আসল চাবি ।
আর ওই দূরে !
ভিড়ের পিছনে দাঁড়ানো একজন -----
মনে পড়বে কি ??
তখন হয়তো সব-ই অতীত !!

                   ---------- এ.এফ.এম.বাইতুল্লা

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...