Monday, August 27, 2018

৪০ : বন্ধু , তুমি কী যাবে !

বন্ধু ,তুমি কী যাবে  ঐ নীল সমুদ্রপারে ?
যেথায় সাগরের জল খেলা করে
রঙ-বেরঙের পাখি, কাটে আ‌ঁকেবুঁকি
রেখে যায় পদচিহ্ন !

বন্ধু  , তুমি কী যাবে  ঐ নীল-সমুদ্র পারে ?
যেথায় ,জলস্রোতে মুছে যায় রেখা
মোছেনা একতারায় বাঁধা , সুরেলা আবেশ !

বন্ধু  , তুমি কী যাবে  ঐ নীল সমুদ্র-পারে ?
যেথায় বিরহ-বিধুর  আবেগের গান ,গায় সমুদ্র-পাখি
অশ্রু-সজল ধোয়ায়  আঁখি !

বন্ধু ,তুমি কী যাবে  ঐ নীল সমুদ্র-পারে ?
যেথায় যত অভিমানী মন,কেন যে হারে !           বন্ধু ,তুমি কী যাবে ঐ নীল সমুদ্র-পারে ??

            ----------- এ এফ এম বাইতুল্লা
                                ২৯/০৮/২০১৮

Tuesday, August 21, 2018

৩৯ : মাংসের লোভ

কর্মসূত্রে ঘুরে বেড়াই
চট্টা ,বাটা,বজবজ,নৈহাটি,পানিহাটির বিভিন্ন প্রান্তে ।
প্রত‍্যহ চলার পথে দেখি বিভিন্ন ঘটনা ,
কিছু স্মরণে ,কিছু  বিস্মরণে ।
ছোট্ট ছোট্ট ঘটনাগুলো ,একটা গল্পের রূপ নেয় ।

আজকাল একটা ঘটনা প্রায়ই লক্ষ্য করছি ,
তাই লিখছি ।
প্রতিদিনদেখি দোকান-বাজার ,রাস্তায়
কত-রকমের মানুষ ,তাদের কত রকম চাহিদা !
কেহ কিনছে ,কেহ বেচচে,কেহ নিজেই বিকোচ্ছে !
কত অসহায় মানুষ ! দুমুঠো অন্নের জন‍্য ,
দোকানে -বাজারে ,বাসে-ট্রেনে,এমনকি অফিস-বাড়িতে,ফ্লাটে-ফ্লাটে ঘুরছে ।

এদের মাঝেই দেখি
এক বুড়ি ,গায়ে সাদা মলিন থান,
পায়ে ছেঁড়া চটি দড়ি দিয়ে বাঁধা ,
খসখসে কোচকানো চামড়া ,
রোদে-জলে তামাটে হয়েছে বটে ।
দুটি টাকার জন‍্য, এদিক ওদিক দৌড়াচ্ছে ,
মুখে বুলি ,দুটি টাকা দিবে বাবু ?
খালি ঝুলিতে কখন‌ও‌ আওয়াজ ওঠে , কখন‌ও নয় !
অথচ ,গতরখাকী ওরা ?কাঙালীপনায় !
ছুটছে শুধু ছুটছে ! হৃষ্টপুষ্ট শরীরে দিব‍্যি চলাফেরা
করছে ।
ঝুলিতে ঘন ঘন ঠং ঠং আওয়াজ তুলে ।
মিথ‍্যার আকড়ানী, মিথ‍্যার শত শত বুলি
ভার বাড়ায় ঝুলির ।

বুড়ি নীরবে এসব দেখে
বোধ হয় ,সেও বুঝে ফেলে আগাগোড়া ।
সিক্ত চোখ ,শূন‍্য থলি ,
বয়সের ভার , বুদ্ধিতে শান ।

বুড়িও শুরু করলো ,
খোঁজ চলল রোজ রোজ ,
সোনাগাছি,নৈহাটি,পানিহাটি,বারাসাত,বজবজ ।
 খোঁজ,খোঁজ,খোঁজ!                
 হ‍্যাঁ,মিলেছে; মাংসের খোঁজ ।

দেখি,বুড়ি এখন একা নয়, দোক্কা
ছুটছে এদিক ওদিক, মাংসের ফেরি
লোলুপ চোখগুলোও ঘুরছে,তারাও গন্ধ পেয়েছে ।
বুড়িকে আবডালে পেয়ে,কিযে বলাবলি করে !?
কিসের স‌ওদা ?কিসের লেনাদেনা ?
বুড়িও স‌ওদা শিখলিয়া ----
এক হাত মে রূপিয়া দে দো
অর এক হাত সে মস্তিয়া লে লো
হা              হা           হা         হা  !!

               ----------এ এফ এম বাইতুল্লা
                                 ২১/০৮/২০১৮

Sunday, August 19, 2018

৩৮ : শুরু না শেষ ?

চোখ বন্ধ করে অনুভব করি
দুই নয়নের মাঝে , অদ্ভুত এক চিহ্ন !
নিজেরে হারাই অচলায়তনে ,
ফিরে যাই যুগ যুগ পিছনে ।
বিপরীত দুই সত্ত্বা ; আদি মাতা-পিতা
সৃষ্টির উন্মত্ততায় নিবেদিত  ।
দাঁড়াশের ন‍্যায় গতিশীল ,পুচ্ছ নিয়ে - - -
ছুটে চলেছে সৃষ্টি ,
সমস্ত বাঁধা অতিক্রম করে ছুঁতে হবে সৃষ্টির আধার ,
অসীম শক্তি নিয়ে মরণপণ লড়াই
কেটে দেয় বিস্ময়সূচক চিহ্ন - - -
সৃষ্টি না ধ্বংস ?
আদি-অনাদি কাল  ধরে এ রহস‍্য ঘনীভূত !
শ্রেষ্ঠজীব ভুলপথে এলোপাথাড়ি ,
ফায়ারিঙ স্কোয়াডেই  শেষ হয়ে যায় সৃষ্টি !
জীবনের দাঁড়ী , দাঁড়ী নিয়া , দাঁড়িতেই  সমপিত
  আঁকে প্রশ্নসূচক চিহ্ন - - -
                    শেষ না শুরু ??

           ------------এ এফ এম বাইতুল্লা
                                  ১৮/০৮/২০১৮

Friday, August 17, 2018

৩৫ : কি আমার আছে ??

চেয়ারে এসে বসি

সে সামনে এসে দাঁড়ায় ।

আধুনিকতায়  চোখে রাখে চোখ

ঠোঁটে রাখে   ঠোঁট ।

তৃপ্তির স্বাদে , আসে  আরো কাছে

কি আমার আছে ?

যা তোমায় পাগল করে !!

                        ------------এ এফ এম বাইতুল্লা
                                                ১৭/০৮/২০১৮

Wednesday, August 15, 2018

৩৪: ফাগুনে আগুন

ষাটে এসে সেঁটে আছি ,দেওয়ালের কাছে
ভেবেছো , মরে গেছি ?
না  ,মরেনি জীবন ---- !
দেখেছো ,কাঠ-কয়লা জীবন ! ?
তার‌ও মাঝে প্রাণ আছে
আছে অঙ্গারে জ্বলন্ত মন !
শুধু একবার ,ভালোবেসে এসো কাছে
চকমকি আছে ?
দাও জ্বেলে মন-প্রদীপে আগুন ,
নিঃশেষে জ্বলে ,দিয়ে যাই জ্বেলে
জগৎ-সংসারে ,ফাগুনে আগুন !!

                  ----------এ এফ এম বাইতুল্লা
                                        ১৬/০৮/২০১৮

Monday, August 13, 2018

২৬: নেতারূপ জমিদার

আজো মফঃস্বলে ,নেতারূপ জমিদার মেলে
চেহারায় যাই হোক ঢঙে জমিদার
জমিজমা নাই থাক আছে হাঁক-ডাক
বাক‍্যের বুলিতে ছেড়ে যায় হাঁফ ।।

ভুরি ভুরি টাকা তার আছে গাড়ি-বাড়ি
স্বভাবেও খায় নাকি আধপোলা নাড়ী ।
ঈদ-পূজা সবেতেই করে দান-ধ‍্যান
মজদুর ঠেলাগাড়ি পায়না মজুরির দাম ।।

আম খেয়ে আঁটি ফেলে মনের খেয়ালে
নেতারূপ ঢঙেতে নাকি সবকিছু চলে ।
আমগাছে আম ফলে জামগাছে জাম
 দূষিত রক্তে জন্মায় বেইমান ।।

কালে কালে কলেবর বদলায় রূপ
দেখো সবে দেখে যাও জমিদার স্বরূপ ।।
পাজি গাজী হাজী সাজে আসে-যায়  তাজে
সাহেবের টুপি পরে যায় অকাজে  ।

পুরুতের টিকি মাথা পৈতে দাদা
তসবির মালা জপেও মনে থাকে কাদা !
বজ্জাতি ধুয়েমুছে হোক তবে সাদা
ভায়ে ভায়ে মিলি সবে নাহি কোনো বাধা ।।

                           ------------এ এফ এম বাইতুল্লা
                                                  ১৫/০৮/২০১৮

২৪: নিঃস্বার্থে ছাড়

মনের অভিসারে
তোমার অগোচরে
ছিলেম ভালোই বেশ ,
এখন আর আগের মত
পাইনা তোমার আবেশ !

লাটাই ঘুড়ির ঐ সুতোটি কাটতে তুমি চাও !
ফেলে-আসা বাদলা দিনের স্মৃতিচিহ্ণ মুছে দাও !
স্মৃতির টানেই খুঁজি আবেশে তাই পুঁজি ।।
মনের-খাঁচা দিলেম খুলে যাওগো ভেসে যাও
রঙিন-দেশে পাবে স্বপ্নভরা নাও ।।

ডাকবো নাহে পিছু
  চাইবো নাগো কিছু ,
স্মৃতির নোঙর নিলেম  তুলে
ভাসান দিলেম বিদায় ফুলে
      যাওগো ভেসে  যাও !!
  

হরেক-ফুলে গাঁথা মালা
      দিলেম খুলে হায় !
মন আকাশে সাদা-তুলা
ভাইস‍্যা ভাইস‍্যা যায় !
যায়গো ভাইস‍্যা যায় !!

           ------------এ এফ এম বাইতুল্লা
                                  ১৫/০৮/২০১৮

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...