Sunday, August 12, 2018

২৩ : অনেক দিনের পরে

           আজ
অনেক দিনের পরে
দখিনা পবন সনে
আসছে ওসে ফিরে
নূতন সে এক রূপে
তাই দখিনা বাতায়নে - - -
র‌ইনু অপেক্ষাতে ।।

বিরহ নিশি শেষে
দখিনা পবন  সনে
আসছে ওসে ফিরে
জড়াবে আমায় - - -
মধুর আলিঙ্গনে ।।

অনেক দিনের পরে
ওসে আসছে আমার ঘরে
নিশির শিশিরে , কামিনী সৌরভে
ভাসাও আমারে - - -
  ডিঙা যেমন সাগরবুকে  ভাসে।।

অনেক দিনের পরে
আসছে ওসে ফিরে
নূতন সে এক রূপে
শশীর আলোর ছটায়
ধরণী যেমন সাজে
তোমার   আগমনে - - -
এ হৃদয় মম নাচে ।।

অনেক দিনের পরেই
তুমি  হয়তো আসবে বলে
আমি আসি হাসি ,দখিনা -বাতায়নে ।।

অনেক দিনের পরে
আজ এসেছো আমার ঘরে
       মধুর আহরণে , অলিরা যেমন ছোটে
মম হৃদয় মাঝারে - - -
লাল-গোলাপ কলি ফোটে ।।

                   -------------এ এফ এম বাইতুল্লা
                                            ১৪/০৮/২০১৮

২২ : ফেবুমন

আয়না বুড়ি                             রঙিনচুড়ি
                    আয়রে ছুটে আয়
আয়না ছুঁড়ি                                নূতন শাড়ি
                     আয়রে ছুটে আয়
গয়নাগাটি                                 দাঁতেরপাটি
                   আয়রে নিয়ে আয় ।।
নকল চুলে                                   নকল ফুলে
                    সাজিয়ে দেবো আজ
তিনকুড়ি আজ                             কুড়ি হয়ে
                      সাজবে ছুঁড়ির সাজ ।।

নুড়ো বুড়ো                                 ভুলো হুলো
                      সেওতো দিলখোলা
এমন রঙে                                  রাঙিয়ে দেবো
                 হবেও সে মনভোলা ।।

ছোঁড়াছুঁড়ি বুড়াবুড়ি            সাজবে নূতন সাজে
                   হরেক রকম সেলফি করে
মন ভাসায়                                ফেবুর দেশে ।।

                   ছুঁড়িগুলা সব ছোঁড়া সাজে
                        ছোঁড়াগুলা সব ছুঁড়ি
                    বুড়াবুড়ি ঐ কুড়ির সাজে
                           দিচ্ছে হামাগুড়ি ।।

                      

                      কাঠবেড়ালি খেঁকশিয়ালী
                           তারাও না যায় বাদ
                          বকধার্মিক সুযোগ বুঝে
                              বোনে মনের ফাঁদ ।।

                      পদবীতে চট্টভট্ট সেনগুপ্ত চাকী
                               আসলেতে নকলেতে
                                 দিচ্ছে চোখে ফাঁকী ।।

প্রেমিকযুগল অষ্টপ্রহর
কাটায় সেলফি-চ‍্যাটে
অলস প্রেমিক আলসেমিতে
ভাসে ফেবুর দেশে ।।

ফেবুর দেশে রাতের শেষে
স্বপ্নগুলো মাথায়
লিখছে প্রেমিক হরেক কথা
মন ভাসায় ফেবুর পাতায়
           এসো
এমনি করে ফেবুর দেশে যাই ভেসে যাই সবাই ।।

           ---------এ এফ এম বাইতুল্লা
                              ১৩/০৮/২০১৮

Saturday, August 11, 2018

২০ : জানিস মিথ‍্যা বলেনা কবি

স্বপনে - শয়নে
আজো মনে পড়ে তোরে
আজো ফিরে যাই তাই
ক্লাসরুম আর কলেজ বারান্দায় ।।

আজো ঘুম-ভাঙা পাখি
আলো আঁধারিতে দেখি
তোর মুগ্ধ প্রতিচ্ছবি !
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

আজো স্বপ্নে-রাতে
তোকে মনে করে করে
স্বপ্নে পাখি ,   আঁকে তোর ছবি !
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

আজো মনে পড়ে তোকে
সেই কলেজের ফ‍্যাংশনে
কবি আঁকে সেদিনের ছবি
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

ফেলে আসা দিন ,স্বপ্নে রঙিন
কবি কবিতায় খোঁজে ,তোরে প্রতিদিন  !
অ্যকোরিয়াম আর  গোল্ডফিসে ছিল তোর হবি
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

আজো অনুভব করি
এক সুতলিতে আছে  বাঁধা
ঐ মন তোরি
জানিস মিথ‍্যা বলেনা কবি ।।

অলিগলি শহরে-পথে
আজো মনে পড়ে তোরে
সেই এলোমেলো চুলে
আমারে কি গেছিস ভুলে  !?

যত কথা মনে-গোপনে
ঐ  পাওয়া না পাওয়ার  তুলির টানে
একদিন ঠিক তুই পৌঁছে যাবি
জানিস মিথ‍্যা বলেনা কবি  ।।

     
                  ----------এ এফ এম বাইতুল্লা
                                        ১২/০৮/২০১৮

Friday, August 10, 2018

১৯ :: স্মৃতিচারণ ::

আকাশ বাতাস মর্ত‍্য পাতাল
মন -দরিয়ার অতল তলায়
না বলা কথায় ,গানের লতায়
খুঁজে ফিরি তোমায় সদায়  ।।

                                       হৃদয়-ডালায় সাজানো সাজি
                                          বলার যা তাই বলছি আজি
                                          ফেবু-টুইট  ,ইনস্ট্রাআ্যপে
                                          খুঁজি তারে আপন মনে !!

ম‍্যাসেজগুলো হাওয়ায় ভেসে
যায় মন-দরিয়ার দেশে
যেমন ক‌ইর‍্যা পানসি নৌকা
ভাসে নিরুদ্দেশে ।।

                                                লেটারবক্সে পুরান চিঠি
                                                 হাসে মিটিমিটি
                                                 অবহেলায় ইঁদুরে কাটে
                                                ডিম পাড়ে টিকটিকি ।।

হয়তো তুমি হাসছো মিঠে
নখ কাটো  তাই মুখ সিঁটিয়ে
আমি তখন অবাক নয়ন
পুরান স্মৃতি করছি চয়ন
            স্বপ্ন-শয়নে ।।

              -------------এ এফ এম বাইতুল্লা
                                     ১০/০৮/২০১৮

Wednesday, August 8, 2018

১৮ . ধরণী মায়ের প্রতি

আমি দেখি যা               তোমরাও দেখো না

                যদি দেখো মোর চোখে ,

দেখবে অবাক                পৃথিবী তোমায়

                 ডাকে সাদর নিমন্ত্রণে ।।

আমি দেখি যা                 তোমরাও দেখো না

                  যদি দেখো মোর চোখে

দেখবে অবাক                    পৃথিবী তোমায়

                  নিয়েছে আপন করে।।

ধরণীর মায়ের বুকে               আছো যারা সুখে

  ধরণী মায়ের প্রশস্তি গান গাইছো মুখে মুখে ।

আসল কাজে ফাঁকি           কাটছো সবুজ সাথী

মায়ের বুকে অস্ত্র হানার র‌ইলো কি আর বাকী !!

হিমালয়ের বরফ গলে          যেন মায়ের চোখের জল

             উষ্ণায়নের বিষবাস্পে ভরাও ভূমিতল ।

দালানবাড়ি নিলে  কাড়ি        গড়তে শহর-ইমারত

       মায়ের বুকে পাথর রেখে  চালাও যন্ত্রদানব ।।

সাগর জলে অতল-তলে                  তোমার আগমন

    যেথায় মৎস‍্যপ্রাণীর হাঙর-তিমির অবাদ বিচরণ ।

আকাশপথে হাওয়াই রথে            তোমার গতিবিধি

             শূন‍্যপথে খেচরবুকে  বাজাও শঙ্কাধ্বনি !!

সাগরকূলে  দিচ্ছো ঢেলে                তরলজাত বিষ

       এমনি করে ধরণীমাকে  করবে কি নির্বিষ !?

মাতৃবক্ষ গভীর ক্ষতে           করছো ফালাফালা

    জীবন নামে জলের ঘরে দিচ্ছো এঁটে তালা ।।

শস‍্যভক্ত শুষছে রক্ত             চলছে ফসলবোনা

    অন্তরীক্ষে  মাতৃদুগ্ধে  মিঠাপানি আজ লোনা ।

মাতৃবক্ষে ভীষণ জ্বালা             চলছে  সারাক্ষণ

        সুনামীতে ভূ-কম্পন তারি   প্রতিফলন ।।

অস্ত্রশস্ত্র অর্থ আর                সাম্রাজ‍্যবাদী নীতি

                   হানে প্রকৃতির স্বাভাবিকতার রীতি ।

সময়-স্রোতে গড়ছে যত                   শহর-মরুভূমি

  অমৃতের নামে বিষপেয়ালায় দিচ্ছো ভরা-চুমি ।।

দ্বেষ-বিদ্বেষ, দ্বিধা-দ্বন্দ্ব       ঝরায় মায়ের চোখের জল

            এমনি করে মৃত‍্যুমুখে চলছি মোরা শ্লথ ।

সবুজারণ‍্য হারিয়ে বন‍্য                আসছে লোকালয়ে

          যুক্তি-তর্কে সজ্ঞানেতে চলেছো মৃত‍্যুপানে  !!

মায়ের যত  যন্ত্রনা সব              লাঘব হবে তবে

    শ‍্যামল শোভায় শোভিত হবে, বসুন্ধরা যবে ।

সৃষ্টি বৃষ্টি মিষ্টি হবে            তোমার হাতেই সবে ।।

                  -------------এ এফ এম বাইতুল্লা

                                   ০৮/০৮/২০১৮

Tuesday, August 7, 2018

১৭ : :বর্ষাবালিকে ::


কালবোশেখে দিবাশেষে তোমার আর্বিভাব
কাজল-কালো নয়নমেলে পাড়ো কালের ডাক ,
পাক-পাখালি আকাশ পথে করে যে হাঁক-ডাক ।
ধরণীপরে ঘরণী মায়ে বাজায়ে যত শাঁক ,
আগমণীর আগমনে বাজাও তোমার ঢাঁক ।।

      এলে কি সেই তুমি  ! ভাসায়ে কত পথ  ??
      হয়ে এলাকেশী  ঝরো অবিরত ।
      আবার  অভিমানিনী ,রয়েছো কর্মে বিরত ।
       কখন‌ও দেখি  ,তোমাকেই আমি ঘটাতে সুনামি
       ভাঙিয়া কূল ,আকূল-ব‍্যাকূল শাখী  !!

আবার কখন‌ও মাতৃসম ঝরায়ে স্তন‍্যদুগ্ধ
পুষ্ট করেছো শুষ্ক মৃত্তিকা  - - - -
করেছো হৃদয় মন্ত্রমুগ্ধ !
আবার কখন‌ও বাদল নামে ,দাঁড়ায়েছ দ্বারে দ্বারে
জল-পিছল ছপাৎ ছপাৎ শব্দ  ওঠেছে মাঠে-ঘাটে ।।

আবার কখন‌ও উদাও তুমি ,ও উদাসী বামুন মেয়ে !
ছলাৎ ছলাৎ ফিরিছ গাঙে ,কাঁখেতে কলস রহে ।
আবার কখন‌ও ঘনঘটা মেঘে ,বজ্র-বিজলী চাহনি
যৌবন-জোয়ারে ভেসে ভাসাও  ধরণী ।।
আবার কখন‌ও শ‍্যামার রূপে ,সাজায়েছ শ‍্যামবনানী

আবার কখন‌ও কদমের শাখে, দেখি তোর হাতছানি
করবী,কেতকী,কামিনীর নামে সাজাও  ধরণী ।
আবার  শরতে বাতাসে ভাসায়ে পালের ডিঙা
              কাশফুলে তাই ফুলে ফুলে সাদা
          জাগে  মনে জাগে পূজার সে বাজনা  !!

              --------------এ এফ এম বাইতুল্লা
                                         ০৮/০৮/২০১৮

           
                                                                  

Monday, August 6, 2018

১৬* ও মন *

আমায় ফেলে যাওগো চলে
  অনেক দূরের পথ,
    মনমেঘে তোর প্রেম ঘনায়ে
      টানছো  প্রেমের রথ ।।

         আকাশ-পানে ঈশান কোণে
           উতলা-হাওয়া বয় ,
               ভালোবাসা  মানুষটিও
                   মন-মাঝারে রয় ।।

                       গাছে-গাছে ফলে আছে
                           অজস্র ফলন
                              মনের মাঝে জ্বলে  ধীরে
                                 ভালোবাসার দহন ।।

                                       মন-মোহনায় ঘুরে ঘুরে
                                          আরতো পারোনা !!
                                             মন-বাউলে কিবা চাহে
                                                তাও কি বোঝোনা !!

           স্বপ্নবেশে যাও গো ভেসে
              অলীক রাজার দেশে ,
        ভালোবাসা মানুষটিও
 আসবে তখন তোমায় ভালোবেসে ।।

----------এ এফ এম বাইতুল্লা
                     ০৮/০৮/২০১৮

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...