Friday, August 3, 2018

০৮। : বন্ধু বিদায় ---!!

বন্ধু এসেছি তোমার দ্বারে
খানিক সময়  ,রবো তোমা পাশে
নোঙর রয়েছে পড়ি
হৃদয়ে ফুটেছে কুঁড়ি ।।

ঝিরি ঝিরি বারি চলে বরষণ
বন্ধু আজি দাও হে দরশন
বন্ধু তবো না সাজাও সাজি ,দাও ধিক শতবার
হানো বারিসম , আঘাতে আঘাত --
ক্ষত-বিক্ষত করো এ হৃদয়দ্বার ।।

জানি তুমি মানি বড়ো অভিমানী ---!!
অকূলেই পাড়ি
দিলাম ছাড়ি
সহিতে না পারি , এ হৃদয়ভার !!

যবে মোর আত্মা ,পাবে ওপারের বার্তা
অন্তিম‌ও যাত্রায়- - - -
পিছু হতে তুমিদিও হাতছানি
এ মোর পরম পাওয়া ।।

যদি কোন দিন ,মনে পড়ে  তমো ঋণ
জ্বালিও  মম সম স্মৃতির‌ ধূপখানি  !
গগনে ভাসিবে মোর স্মৃতিভস্মের ধূলি
পবনে বহিবে মোর কামনার কামরতি ।।

                    --------------এ এফ এম বাইতুল্লা

                                               ০৪/০৮/২০১৮

Thursday, August 2, 2018

০৭ : মানবিকতা ফোন-বাক্সেতে বন্দী

সকালেই ঘুম থেকে ওঠে আমি দেখি
চারিদিকে আলোয়  সব করে ঝিকিমিকি
পাখি সব করে রব করে কিচিমিচি ।
ব্রাশ হাতে পায়চারি সকালের কাজ
দিবানিশি চিন্তায় কপালেতে ভাঁজ ।
গরম চায়ের জল ফোটে টগবগ
বোকা গিন্নিটা জ্বলেপুড়ে করে বকবক ।
ঝটপট স্নান চটপট সাজ
পড়ে আছে ঢের বেশী ,আপিসের কাজ ।
ট্রেন-বাস, সাইকেল ছুটে চলি তাই
ঠিকঠাক  আপিসে পৌঁছানো চাই ।
সাইকেল রাস্তা দারুণ দুরাবস্থা
ইঁট-কাঠ পাথরের সারি
জানিনা কোন মরণফাঁদ নেবে প্রাণ কাড়ি ।
প্রত‍্যহ ছুটটান স্টেশনে
ঠিক নটা ত্রিশ এ পৌঁছাতে হবে ।
পড়িমরি করি  তাই
সাইকেল ছোটে  ভাই
পাঁই-পাঁই, বাই -বাই ।
বুকের যন্থটায়  ছাড়ে দম সাঁই সাঁই !

চলার পথে দেখি প্রতিদিন
কত‌ই না ঘটনা স্বপ্ন রঙিন ।
কেহ ছোটে ব‍্যাগ কাঁধে ,কেহ বাঁধে গান
কারো শোকে চোখ রাঙে , সিগারেটে টান ।
কেহ দেখি চোখ বুঁজে গানেতেই বুঁদ
চানাওয়ালা চানাতে দেয় ঝাল-নুন ,
কারোর বা চিন্তায় মুখখানি চুন  ।
আমি এক  সাদামাটা নিত‍্য পথিক
সাদামাটা হলেও  তো পথ চলি ঠিক ।
দেখি যত দুনিয়ায়  নিত‍্যরূপ
সকলেই ব‍্যস্ত  নৃত‍্যের‌ ধূম ।
সর্বদা ব‍্যস্ত ফেসবুক চ‍্যাট
খোকাখুকি ব‍্যস্ত নিয়ে টমক‍্যাট ।
দুখী -সুখী মনটা অসহায়তায়
ফেসবুক চ‍্যাটেতে সহমত চায় ।
চোখে-চোখে অহরহ লাল নীল পদ্ম
কামরার কোণে বসে হাসে পাগলাটে শম্ভু ।
প্রত‍্যহ দেখে দেখে সহে গেছে সব
ভাবুক পাগল -মন  করে বক্ বক্ ।

প্রত‍্যহ দেখি এক পাগলাটে বুড়ো
স্টেশনে বেচে কলা-মূলো ।
বাজার যেমনি থাক বেশ হাসি-খুশি
এককালে সেই নাকি ছিল বড় চাষী ।
একদিন ঘটে গেল অযাচিত কিছু
ভাবিনি কল্পনায় শনি ছিল তার‌ পিছু ।
আপিসের আপট্রেন বেশ হুড়োহুড়ি
ডাউনে বুড়ো আনে শাক- সব্জি ।
ডানদিকে খোলা পেয়ে নিল তুলে ঝাঁকা
নিমেষে আপট্রেন দিল কোষে এক ধাক্বা ।
রুকাসুখা প্রাণ তার রক্তাত শরীর
থরথরিয়ে কাঁপে বুক কাঁপে থিরথির ,
উৎসুখ যাত্রী ধুকপুক বুক
ব‍্যস্ত সমস্ত ফোন ক‍্যামেরার লুক ।
হেঁসে-বেঁকে  কারা কত তুলছে  ছবি
দিয়ে দেবে ফোনবুক-ফেবুতে কিবা বাহাদুরী !
ভিড় ঠেলে এলো চলে , প্রবীণ এক শিক্ষক
কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো বৃদ্ধের  কপালের উপর
কাঁপা-কাঁপা স্বর  তার গেল জড়িয়ে
কোমল করুণ সুর বাজে একতারে ।।

                      ---------------এ এফ এম বাইতুল্লা
     
                                                 ০৩/০৮/২০১৮

Monday, July 30, 2018

০৫. শূন‍্য


শূন‍্য মানে শূন‍্যতা নয় ,শূন‍্য অনেক দামী
শূন‍্য মাঝেই  প্রদীপ জ্বালে নক্ষত্ররাজী ।
শূন‍্য মানে শূন‍্যতা নয় ,শূন‍্য অনেক দামী
শূন‍্য মনেই ভেসে ওঠে ,স্বপ্ন সারি সারি ।
শূন‍্য থেকেই শুরু জেনো,জীবন-মরণ  ভেলা,
শূন‍্য মাঝেই ঘটছে  দেখো ,প্রভুর লীলাখেলা ।
শূন‍্য ভেবে যারে তোরা করিস অবহেলা ,
তার মাঝেতেই পাবি খুঁজে সৃষ্টি-নাশের খেলা ।
জীবন মানে হয় যদি গো যোগের রাশিফল ,
মরণে তা শূন‍্য হয়েই জ্বলছে চিতার পর ।
শূন‍্য হ্নদয় শূন‍্য তো নয় ,স্বপ্ন ভরা আঁখি
স্বপ্নডানা মেলে সেথা বদ্ধ খাঁচার পাখি ।।

পাপ-পূর্ণে হয় যদিগো  স্বগ-নরক বাস ,
সৎ কর্মে দাও না গড়ে  জীবন ইতিহাস ।
শরীর জেনো তোমার তো নয় ,ঈশ্বরেরি দান
শূন‍্যসম হবে ক্ষত পুড়ে যে ছাই - শ্মশান ।
জীবনস্রোত‌ উথলে ওঠে জোয়ারেরি টানে
স্বপ্নসম ভাঙে সেও ,ভাঙে ভাঁটার টানে ।
অনেক নামি-দামীগাড়ি ,বসত-বাটি যার
অসৎ কর্মে পূর্ণ যদি ,হয়গো জীবন তার
মন ভাবনায়  মনের দেশে ,সে যে বড়‌ই অসহায় !!

ভাবছে গুপী চুপি চুপি পরবো টুপি আরবভূমি
হবো পগারপার ,
কিয়ামতে বেহেশত নয় !
জাহান্নাম‌ই সার !!

প্রেম জোয়ারে ভাসতে যদি
ভাসতে তুমি চাও ,
মনের সকল অহং ছেড়ে
যাওগো ভেসে যাও ------------
তার মাঝেতেই পাবে খুঁজে
ঈশ্বরেরি নাও ।
যাওগো ভেসে যাও  !!

                --------------এ এফ এম বাইতুল্লা
     
                                       ০১/০৮/২০১৮

Sunday, July 29, 2018

৩৩ . প্রেতাত্মা

আজ চল্লিশোধর্ব , ব্যস্ততম জীবন
চাকরী , ব‍্যবসা ,সংসার নিয়ে জবুথবু
তবুও ছুটি গ্ৰাম থেকে শহর , শহর থেকে নগর ,দেশ থেকে দেশান্তর --------------!
এ অন্তহীন ছোটাছুটি ।
সত‍্যান্বেষণ , টুকরো টুকরো ছবি ধরি
দেশ-দশ,পুরুষ-নারী , কত‌ই না ছবি !

যখন ছোট্ট ছিলেম ,      পাঠশালায় পড়তেম
নির্জন দুপুরে ,               বাড়ি ফেরার পথে      
হারুদের আমবাগানে গা ছম্ ছম্  করত  ।
নিশুত জোৎস্ন‍্যা রাতে শুনতেম - - -
তালপাতার খস খস শব্দ ।
কুশায়া ঢাকা ভোরে আমলিতলায় - - -
গা ছম্ ছম্ , শিহরিত মন !
স্মৃতির পাতায় সব ঘুরপাক  খায় ।।

 সুস্থ‍  মস্তিষ্কের সমাজ‌ আজ চিন্তিত
প্রেতাত্মারা নিশুত রাতে নয়
নির্জন দুপুরে নয় ,সদা সর্বদা  সর্বত্র
ঘুরে ফিরে বেড়াচ্ছে , বহুরূপী সাজে !

স্কন্ধ কাটা ভূত নয় , দিব‍্যি মাথাওয়ালা ভূত
সুস্থ‍-অসুস্থের সাথে  ,সভ‍্য-অসভ‍্যের মাঝে
সুযোগ সন্ধানী একপ্রকার জীব ।
উচ্ছ  ঘ্রাণশক্তি সম্পন্ন , গন্ধ শুঁকে শুঁকে বেড়ায়
লোলুপ হায়েনার শ‍্যেন দৃষ্টি
ক্ষুধার্ত আত্মা না প্রেতাত্মা !
ওদের কিসের খোঁজ ?

শুধু বাড়িতে নয় ,গাড়িতে নয় , অফিস-কাচারি নয় ,
গ্ৰাম-শহর , রাস্তার অলিতে গলিতে নয় !
ফেসবুক ,ম‍্যাসেঞ্জার-ইন্স্টার দুনিয়াতেও
ওদের অবাদ বিচরণ ।
ওরা কারা ? ওরা কি অসুস্থ !
মৃত আত্মার শরীর ??

নারী -ছবি , দৃশ‍্যপট ,অনলাইন--------
মুহুর্তে শত শত প্রেতাত্মা  জড়ো হয়
শুরু করে ওরা পাথর ছোঁড়া
শব্দবৃষ্টি , বাক‍্যবৃষ্টি , দৃশ‍্যবৃষ্টির দ্বারা
ক্ষত-বিক্ষত করে ,
শুষে নিতে চায়  লোলুপ জিহ্বায় ---------
অমোঘ কালের তৃষ্ণা !
জুড়াতে চায় দেহমন শরীর !
চাই -চাই ,আরো- আরো , আরো বেশী করে চাই
শরীর -শরীর, শরীর !

কে দোষী ? কারা দোষী ?
কি অসুখ ?
এভাবে , প্রেতাত্মারা পায় কি আত্মার সুখ ??

আজো ঘুমের মধ‍্যে চমকে উঠি
প্রার্থ‍না করি অমোঘ শক্তির কাছে
যদি তুমি সত‍্যিই থাকো
তবে হানো সেই শুভশক্তি
পরাজিত হোক  অশুভশক্তি
জাগুক  সমাজ ,দেশ-দেশান্তর ।।

                       ----------------এ এফ এম বাইতুল্লা

                                               ২৯/০৭/২০১৮

Saturday, July 28, 2018

৩৬ . স্বপ্নে তুমি

প্রশান্তের ধারে  অশান্ত হৃদয়ে ,দাঁড়াই বোল্ডারে
মুগ্ধ হয়ে দেখি তোর অপরূপ রূপ !
হাওয়ার দাপট , চোখ বুঁজে আসে
অনুভবে তোকে বার বার ------------
তোর রাগ ,ক্ষোভ, দুঃখ গুলো জলের সঙ্গে মেশে
ঢেউ হয়ে ছুটে আসে আছড়ে পড়ে পায়ে !
এক ঝাপটায় ভিজিয়ে দিয়ে যায়
টেনে নিয়ে যায় তোর খুব কাছে ।
আমার‌ও সমস্ত সত্ত্বা উদ্বেলিত  হয় ,
চোখ বন্ধ  করি  , মুখ থুবড়ে পড়ি
তোর অশান্ত  বুকে ।
উপর থেকে নীচ পর্যন্ত ঘন কেশরাশি
বারিসম পাক খেতে খেতে
টেনে নিয়ে যায় তৃপ্তির গভীরতায় ।
হাঁফিয়ে উঠি ,উঁচু দুই পাড়ের মাঝে
অতলে তলিয়ে যাই -------------!
হঠাৎ-ই আর্তনাদে উঠে বসি খাটের এক প্রান্তে
হাঁটুতে ভর দিয়ে জবুথবু হয়ে
আলো-আঁধারিতে  ,   স্বপ্নালু নেত্রে
দেখি খাটের অপর প্রান্তে সমস্ত শূন‍্যতা ঘিরে
দাঁড়িয়ে কে ??
স্মৃতি  না  তুমি !?

                  --------------এ এফ এম বাইতুল্লা
                                            ২৮/০৭/২০১৮

Thursday, July 26, 2018

০৯. পরাণ পাখী

ওই যে আকাশ  ,ব‌ইছে বাতাস
গাইছে আকাশ পাখি  !
স্বপ্ননীড়ের জানলায় - - -
তুমি দাওযে উঁকিঝুঁকি ।
মনপাখিটা গাইছে কেনে !
গাইছে কেনে গান !
দূর আকাশে চাইয়া তুমি ---
দেইখ‍্যা আকাশপান ,
পরাণডা তোর হু হু করে ---
জ্ব‌ইলা  যে খান খান  !
মনের টানে মন যেখানে
আকাশ পানে ধায় ---
পরাণ মাঝির ডিঙা খানা
উদাশ গাঙে বায় ----!
পরাণ মাঝি পরাণডা তোর
কেনেরে কান্দে !!
হ্নদয় মাঝে ,হ্নদয় বীণার
বিরহ ছন্দে !?

                      --------------এ এফ এম বাইতুল্লা

                                                ২৬/০৭/২০১৮

Tuesday, July 24, 2018

৩১ : : মনুষ‍্যত্ব

ঈশ্বরের শ্রেষ্ঠ  সৃষ্টি তুমি !
রূপে-রঙে গন্ধ  গড়া অপরূপ মূর্তি !
শুধু বাইরে নয় ,ভিতরেও - - -
তুমি  খুব সুন্দর ।
কেটে গেছে হাজার শত বছর
বন‍্যতা হেরে  সভ‍্যতা গড়ে
আজ  মনুষ‍্যত্বের কাঠগড়ায় ।
জ্ঞান-বুদ্ধি ,বিবেচনায়  চরম শিখরে ---------
শিক্ষা-স্বাস্থ‍্য, প্রযুক্তির দুরন্ত গতিতে  ----------
বার বার পেয়েছো  শ্রেষ্ঠত্বের শিরোপা ।
আজ বিস্ময় জাগে! অদ্ভুত অনুভূতি হিম করে দেহ-মন !
আসছে কি ,সৃষ্টি-প্রলয়ের ক্ষণ ! ?
এসেছে সময়ের বদল ,মন-মানসিকতায় বদল
এমনকি,    চিন্তনেও !
প্রত‍্যহ নিজ মনুষ‍্যত্ব করছো বিপণন ।
গুটিকয় খ‍্যাতনামা ব‍্যক্তিত্ব ব‍্যাতীত
নেতা থেকে সাধারণ মানুষ‌ সকলেই ব‍্যস্ত ।
কর্ম নয় , রক্ত নয় ,রঙতুলি ,লেখনী নয় !
তবুও ব‍্যস্ত , কিসের ব‍্যস্ততা ?
রূপ ,মেকি রঙ ,লিপস্টিক ,কালি  - - -
এগুলো কি ??
কালি করছো  কি মনুষ‍্যত্বে ?
শুধু বাড়িতে নয় ,গাড়িতে নয় !
এমনকি অফিস কাচারি ও  নয় !
এ কালি ছড়িয়েছে দোকান বাজার ,মিডিয়া
এমনকি মনুষ‍্যত্বেও !
না না না,চাই না  ,এ মনুষ‍্যত্ব বিহীন র‌ঙ !
বিংশ-শতাব্দীতেচাই -চাই ,আরো আরো
আরো বেশি করে চাই
দাও দাও ,ফিরায়ে দাও
প্রতিটি  অন্তরে মনুষ‍্যত্ব নামক রঙ ।।

                       ----------এ এফ এম বাইতুল্লা

                                             ২৫/০৭/২০১৮

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...