Monday, August 6, 2018

১৫. হৃদয়-কথন

                       নীল আকাশের দেশে
                       পানসি ডিঙারে মোর ভাসে ,
                        রাশি -রাশি মেঘপুঞ্জ তুলা
                         মনেতে দেয় দোলা ।।

নীল আকাশের দেশে
মন ফেরে নিরুদ্দেশে ,
যখনি তোমায় খুঁজি
তুমি কোথাও  হারাও  বুঝি !!

                                      মেঘের সনে চুপে
                                      মেঘনাদের ঐ রূপে
                                      শত সহস্র বাণ ছুঁড়ে
                                      বিদীর্ণ কর হৃদয় - - -
                                      ওহৃদয় হরা চূমে ।।

শত সহস্র যোজন দূরে
তপ্ত বালুচরে ,
কঠিন পাথরে মাথা কুটে
এ মন তোমায়  খুঁজে ফেরে !!

                                     নিবিড় নিশুতি রাতে
                                     নীরব রহি শুধুই চক্ষু মুদে
                                     মনের আকাশ -পটে
                                     লাল রক্ত-গোলাপ ফোটে ।।

                         ------------এ এফ এম বাইতুল্লা
                                              ০৭/০৮/২০১৮

১৩ .স্বপ্নে রাখী

রাতের শেষে ঘুমের দেশে
ওঠছে রাখী  দুলছে শাখী
বলল পাখি খুলতে আঁখি
জাগবে শহর পাড়া ।।

মায়ের বোলে কলের জলে
আলতো করে মুখটি ধুয়ে
টিফিন করি চা-বিস্কুটে ।।

আট-টা হলে পড়ার ঘরে
মা তখন রান্না  করে
বাবা কহে ব‍্যস্ত-স্বরে
কহেন রাখী ,  মা কি করে ??

প্রশ্ন করি মায়ের কাছে
বাবা যদি অফিস কর
তুমি কেন রান্নাঘরে !!

মায়ের চোখে জল করছে টলমল
কহে স্বপ্ন  আমার রাখী
পড়াশোনার প্রতি কোরোনা আর ফাঁকি ।।

                  -----------এ এফ এম বাইতুল্লা
                                             ০৭/০৮/২০১৮

১২. বারোমাস‍্যা

বৃষ্টি পড়ে টাপুর-টুপুর উদাস গাঙে টান
মন মাতলে জোয়ার-বানে উথলে ওঠে প্রাণ  ,
আষাঢ়েতে বাদল নামে নূপুরেরি তান
শ্রাবণ মাসে অঝোর ধারায় ভরায় যে মন-প্রাণ ।।

ভাদ্রমাসের  আদ্র হাওয়া সম্পৃক্ত রয়
মেঘ-রোদ্দুর তপ্ত দুপুর সদা উদয় হয় ।
আশ্বিনেতে আশি পশলা বলেন গুণীজন
মনভোমরা মধুর তরে তোলে যে গুঞ্জন ।।

কার্তিকেতে শুভারম্ভ সোমের আর্বিভাব
শীতের বুড়ি আসছে বুঝি গুটি গুটি পায় ।
অঘ্রাণেতে সোনার মেয়ে , আসবে ঘরে-ঘর
সেই খুশিতেই চাষার বৌয়ের চোখের কোণে জল ।।

পৌষ-মাঘে রসপুঞ্জে রসের আড়ম্বর
পায়েস-পিঠা জাগায় মনে স্বাদের সাড়ম্বর ।
ফাগুনেতে হাওয়ার বদল ,মনের বদল হয়
মনের খাঁচায় বদ্ধ পাখি সেও তো কথা কয় ।।

বছর শেষে আসে দেশে বিদায় চৈত্র মাস
তখন দেখি সকল চাষী বপন করে পাট ।
বৈশাখেতে নূতন বছর ,আসছে নূতন দিন
সেই খুশিতেই  সকল প্রাণে জাগুকস্বপ্ন-রঙিন ।।

জৈষ্ঠ‍্য মাসের শ্রেষ্ট ফলন ,ফলের সেরা আম
সূর্যিমামা ভীষণ তেজে জ্বলে দিনমান ।
মনপাখিটায় জ্বলে-পুড়ে পায়না মনের দাম
তাইনা বুঝি মন-চাতকে জপে শ‍্যামের নাম ।।

                             -------------এ এফ এম বাইতুল্লা
                                                       ০৬/০৮/২০১৮

Sunday, August 5, 2018

১১ . তুলিরঙ

বুকের অন্তঃস্থল হতে
যদি ঝরে পড়ে
কয়েক ফোঁটা তুলিরঙ ,
             তবে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

সকাল ,দুপুর -সাঁঝে
হৃদয়-বীণায় বাজে
সাদা-পাতার মাঝে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

মনের আকাশ ছুঁয়ে ,স্মৃতির পাতা জুড়ে
দুই নয়নের মাঝে ত্রি-নয়ন যদি সে থাকে
পড়ে নিও তবে - - -  - -
দুই-লাইনের মাঝে না-বলা কথা যে রহে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

সেই সেদিনের স্মৃতি , সংসারে কি রীতি
ভাবি দিবা-নিশি
তাইতো বাঁধি গীতি
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !

যদি কোনদিন
বাজে  তোর মনবীণ
শুধে দিব মোর যত ঋণ ।।

বুকের অন্তঃস্থল হতে
যদি ঝরে পড়ে
কয়েক ফোঁটা তুলিরঙ
             তবে
কি লিখি কি লিখি করে মন !
কি লিখি কি লিখি করে মন !!

               ------------এ এফ এম বাইতুল্লা

                                      ০৫/০৮/২০১৮

Saturday, August 4, 2018

১০ . এক টুকরো রুটি

রূপোলী  গাঁয়ের রূপবতী রূপসা তার  নাম
জানেনা সে মাতা-পিতার সঠিক নাম-ধাম ।
বনের পথে মনের রথে করছে ছুটোছুটি
জোটে না তার দিনের শেষে অন্ন রুটি রুজি । নিশিরাতে তারার দেশে খুঁজে সে হয়রান !
কোথায় পাবে পিতৃপরিচয়ের সম্মান  !?
পিতৃহারা মাতৃহারা  অভাগিনী সে
অনাহারে অর্থাহারে চলছে কোনক্রমে ।
এমনি করে  রাতের পরে দিন
শুকিয়ে লালা কন্ঠনালা হয় যে শরীর ক্ষীন ।
যুদ্ধরথে জয়ের পরে হয় যে খুশি মন
মনের জোরে ভর করে সে চলছে সারাক্ষণ ।
ভিটে-মাটি কিছুই তো নেই ,আছে শরীর ধন ।
শরীর বন্ধু ,শরীর শত্রু- শরীর নিয়েই তাড়া
মাথার উপর ছাদ পেতে সে গাড়ছে খুঁটিগাড়া , অসহায়ের মাথায় যেমন ঝোলে বলীর খাঁড়া !!
"পান আনতে চুন খসে তার" এমনি সময় ঘট
ভরা জীবন যৌবন তার উথলে ওঠে পট ।
শরীরভাঁজে জোয়ার ওঠে বলিরেখার তট
সর্বকামে হাত চলে  তার এমনি সে চটপট । কাজেরমেয়ে কাজ করে সে ঘরের পরে ঘর ভালোবেসেই কাজ করে আপন কিংবা  পর
তার ভালোবাসায় আপন করে নিল সকল ঘর ।
ও পাড়ার এক দুষ্টু ছেলে দুলু  তার নাম
পাড়াপড়শি  নাম শুনে করে রামনাম ।
বৈশাখেতে ঝড় জলেতে ভাঙছে আকাশখান
পেটের দায়ে রূপবতী ধাইছে  তখন কাজের প্রতি  টান । আকাশ ভাঙা বৃষ্টি ঝড়ে হলো যখন  স্নান ।
দুলু তখন সন্দিপনে ছিল যে কোনখান  !?
হিংস্র যেমন ঝাঁপায়ে পড়ে হরিণীর উপর
রূপবতী ঘায়েল তেমন এ কোন নরবানর  !?
সুহাসিনী গর্জে ওঠে আঁখিতে বহ্নিশিখা
চিৎকারেতে  কাঁপলো আকাশ মেঘবিদুৎ রেখা
গায়ের জোরে মরদ ছোটে এমন একঠেলায়
এমনি করেই সাঙ্গ করে দুলুর মনোলীলা ।
জলস্রোতে সময় চলে কাটলো কিছুদিন
মনোবাঞ্ছা পূর্ণ করায় দুলু বাজায় মাদোলবীন ।
জনে জনে রটায়  রূপসা নষ্টা মেয়ে
কাজকাম তার বন্ধ হলো  অপপ্রচারে ।
ক্ষুধার জ্বালায় চক্ষু বুঁজে দাঁড়ায় শহর এঁদোগলি , লুটতরাজের লুট চলে যেথায় সারাদিন ।
পারেনা  সে হেরে যেতে, এমন পাহাড়ি মন ,
বেরিয়ে পড়ে নরক ছেড়ে একটু আলোর সন্ধান । দিনের পরে রাত ,রাতের পরে দিন
অন্নহীনে শরীর বড়ই ক্ষীন ।
আলুথালু কেশ , চক্ষু জ্বালাময়ী
পাগলী বেশে হাত পাতে  খাবার কিছু দিন। ভদ্রলোকের ভদ্র পোশাক রূপোলী দাঁতের হাসি
যাও যাও যাও  যাও হেথায় কিছু নাহি ।
প্রতিবাদী রক্তক্ষয়ী শরীর কহে নাওগো কেড়ে খাবার টুকরো রুটি নিল তুলে  ভুলে সকল জ্ঞান ।
চোরি কিয়া, চোরি -চোরি কিয়া ওঠলো সকল রব
ছুট ছুট ছুট ছুটছে নারী অর্ধনগ্না -শরীর  !
নগ্না তো নয় !অন্ধ ওদের  চোখ ।
চলন্ত গাড়ি নিল কাড়ি প্রাণ-পাখি তার , হায় !
পথে যখন ছড়িয়ে তার শরীর নাড়িভুঁড়ি ,
হাতেও তখন অক্ষত তার একটুকরো রুটি ।।

                 -------------এ এফ এম বাইতুল্লা
                                       ০৫/০৮/২০১৮

Friday, August 3, 2018

০৮। : বন্ধু বিদায় ---!!

বন্ধু এসেছি তোমার দ্বারে
খানিক সময়  ,রবো তোমা পাশে
নোঙর রয়েছে পড়ি
হৃদয়ে ফুটেছে কুঁড়ি ।।

ঝিরি ঝিরি বারি চলে বরষণ
বন্ধু আজি দাও হে দরশন
বন্ধু তবো না সাজাও সাজি ,দাও ধিক শতবার
হানো বারিসম , আঘাতে আঘাত --
ক্ষত-বিক্ষত করো এ হৃদয়দ্বার ।।

জানি তুমি মানি বড়ো অভিমানী ---!!
অকূলেই পাড়ি
দিলাম ছাড়ি
সহিতে না পারি , এ হৃদয়ভার !!

যবে মোর আত্মা ,পাবে ওপারের বার্তা
অন্তিম‌ও যাত্রায়- - - -
পিছু হতে তুমিদিও হাতছানি
এ মোর পরম পাওয়া ।।

যদি কোন দিন ,মনে পড়ে  তমো ঋণ
জ্বালিও  মম সম স্মৃতির‌ ধূপখানি  !
গগনে ভাসিবে মোর স্মৃতিভস্মের ধূলি
পবনে বহিবে মোর কামনার কামরতি ।।

                    --------------এ এফ এম বাইতুল্লা

                                               ০৪/০৮/২০১৮

Thursday, August 2, 2018

০৭ : মানবিকতা ফোন-বাক্সেতে বন্দী

সকালেই ঘুম থেকে ওঠে আমি দেখি
চারিদিকে আলোয়  সব করে ঝিকিমিকি
পাখি সব করে রব করে কিচিমিচি ।
ব্রাশ হাতে পায়চারি সকালের কাজ
দিবানিশি চিন্তায় কপালেতে ভাঁজ ।
গরম চায়ের জল ফোটে টগবগ
বোকা গিন্নিটা জ্বলেপুড়ে করে বকবক ।
ঝটপট স্নান চটপট সাজ
পড়ে আছে ঢের বেশী ,আপিসের কাজ ।
ট্রেন-বাস, সাইকেল ছুটে চলি তাই
ঠিকঠাক  আপিসে পৌঁছানো চাই ।
সাইকেল রাস্তা দারুণ দুরাবস্থা
ইঁট-কাঠ পাথরের সারি
জানিনা কোন মরণফাঁদ নেবে প্রাণ কাড়ি ।
প্রত‍্যহ ছুটটান স্টেশনে
ঠিক নটা ত্রিশ এ পৌঁছাতে হবে ।
পড়িমরি করি  তাই
সাইকেল ছোটে  ভাই
পাঁই-পাঁই, বাই -বাই ।
বুকের যন্থটায়  ছাড়ে দম সাঁই সাঁই !

চলার পথে দেখি প্রতিদিন
কত‌ই না ঘটনা স্বপ্ন রঙিন ।
কেহ ছোটে ব‍্যাগ কাঁধে ,কেহ বাঁধে গান
কারো শোকে চোখ রাঙে , সিগারেটে টান ।
কেহ দেখি চোখ বুঁজে গানেতেই বুঁদ
চানাওয়ালা চানাতে দেয় ঝাল-নুন ,
কারোর বা চিন্তায় মুখখানি চুন  ।
আমি এক  সাদামাটা নিত‍্য পথিক
সাদামাটা হলেও  তো পথ চলি ঠিক ।
দেখি যত দুনিয়ায়  নিত‍্যরূপ
সকলেই ব‍্যস্ত  নৃত‍্যের‌ ধূম ।
সর্বদা ব‍্যস্ত ফেসবুক চ‍্যাট
খোকাখুকি ব‍্যস্ত নিয়ে টমক‍্যাট ।
দুখী -সুখী মনটা অসহায়তায়
ফেসবুক চ‍্যাটেতে সহমত চায় ।
চোখে-চোখে অহরহ লাল নীল পদ্ম
কামরার কোণে বসে হাসে পাগলাটে শম্ভু ।
প্রত‍্যহ দেখে দেখে সহে গেছে সব
ভাবুক পাগল -মন  করে বক্ বক্ ।

প্রত‍্যহ দেখি এক পাগলাটে বুড়ো
স্টেশনে বেচে কলা-মূলো ।
বাজার যেমনি থাক বেশ হাসি-খুশি
এককালে সেই নাকি ছিল বড় চাষী ।
একদিন ঘটে গেল অযাচিত কিছু
ভাবিনি কল্পনায় শনি ছিল তার‌ পিছু ।
আপিসের আপট্রেন বেশ হুড়োহুড়ি
ডাউনে বুড়ো আনে শাক- সব্জি ।
ডানদিকে খোলা পেয়ে নিল তুলে ঝাঁকা
নিমেষে আপট্রেন দিল কোষে এক ধাক্বা ।
রুকাসুখা প্রাণ তার রক্তাত শরীর
থরথরিয়ে কাঁপে বুক কাঁপে থিরথির ,
উৎসুখ যাত্রী ধুকপুক বুক
ব‍্যস্ত সমস্ত ফোন ক‍্যামেরার লুক ।
হেঁসে-বেঁকে  কারা কত তুলছে  ছবি
দিয়ে দেবে ফোনবুক-ফেবুতে কিবা বাহাদুরী !
ভিড় ঠেলে এলো চলে , প্রবীণ এক শিক্ষক
কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো বৃদ্ধের  কপালের উপর
কাঁপা-কাঁপা স্বর  তার গেল জড়িয়ে
কোমল করুণ সুর বাজে একতারে ।।

                      ---------------এ এফ এম বাইতুল্লা
     
                                                 ০৩/০৮/২০১৮

১১৬ : :। পূর্বাভাস

দেখি দূর দিগন্তে সূর্যাস্তে ! রক্তিম আভায় আকাশ বিহঙ্গেরা ফিরিছে বাসায় ডানা মেলি উদ্ধাকাশ । এ কার বিদায়ের পূর্বাভাস !? যাবার আগে তার বার্ত...